মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার দীঘিরপাড়া ব্যাচেলর বয়েজের উদ্যোগে নববর্ষ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকরা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর বিসিক শিল্পনগরী মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দীঘিরপাড়া সুরেশ-রমেশ একাদশ নির্ধারিত ১৫ওভারের খেলায় ২ টি উইকেট হারিয়ে ৮৩ রান করে। জয়ের লক্ষে খেলতে নেমে স্বাগতিক দিঘীরপাড়া ব্যাচেলর বয়েজ ১১ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। খেলা শেষে আমঝুপি ইউপি সদস্য জাফর ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। এসময় নূরুল ইসলাম, আল মামুন, আনোয়ার হোসেন অনু প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।




