ads

শুক্রবার , ১০ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়া সংবাদ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১০, ২০১৪ ৯:০৪ অপরাহ্ণ

Satkhira-map2গাড়ি থেকে চাঁদা তোলার অভিযোগে কলারোয়া এক যুবক আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় গাড়ি থেকে চাঁদা তোলার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে কলারোয়া শেখ আমানুল¬াহ কলেজ সংলগ্ন ইউরেকা ফুয়েল পাম্প এলাকা থেকে মামুন (৩১) নামের ওই যুবককে আটক করা হয়। সে তুলশীডাঙ্গা গ্রামের মোজাম্মেল হকের পুত্র। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খাঁন পিপিএম জানান, গাড়ি থেকে চাঁদা তোলার সময় মামুনকে আটক করে থানা পুলিশের একটি দল।

কলারোয়া সীমান্তে এ্যানাগ্রা ট্যাবলেট উদ্ধার

Shamol Bangla Ads

: কলারোয়া সীমান্তে ৫হাজার পিচ এ্যানাগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। তবে এসময় কেউ আটক হয়নি। শুক্রবার ভোরে ও সকালে এগুলো উদ্ধার হয়। বিজিবি সূত্র জানায়, মাদরা বিওপির বিজিবি সদস্যরা বোয়ালিয়া এলাকা থেকে সাড়ে ৩ হাজার পিচ এ্যানাগ্রা ট্যাবলেট ও তলুইগাছা বিওপির বিজিবি সদস্যরা কেঁড়াগাছির চারাবাড়ি থেকে ২হাজার পিচ এ্যানাগ্রা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত এ্যানাগ্রার আনুমানিক মূল্য ৩ লাখ ৮৫ হাজার টাকা।

কলারোয়ায় ছিনতায়ের অভিযোগে এক ব্যক্তি আটক

ঃ কলারোয়ায় ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি পৌরসভাধীন শ্রীপতিপুর গ্রামের মৃত. রফিকুল ইসলাম সরদারের ছেলে সাইফুল ইসলাম (৩৫)। থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠ এলাকায় পৌরসভাধীন মির্জাপুর গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী প্রাক্তন ইউপি সদস্যা রহিমা বেগম কাজল (৩৭) এর গলায় থাকা স্বর্ণের চেইন ও নগদ ১২হাজার ৮শ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারী। এঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ ছিনতায়ের অভিযোগে সাইফুল ইসলামকে পালপাড়া মোড় থেকে পুলিশ আটক করে। এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা (নং-০৬,(০১)১৪) হয়েছে।

Need Ads
error: কপি হবে না!