ক্লান্তি এসে জড়ায় যখন
ভাবনা জুড়ে উদাসী হয়
হৃদয় তখন।।
ওই মাঠের কোণে ফুলের বনে
সুবাস মাখি আপনমনে
অলির মতোন।।
এই হৃদয় টানে দূরের পানে
দূর-পাহাড়ে চাই হারাতে
পাখির গানে।
আনমনে চাই পাখির জীবন
পাখির চোখে তাই গেঁথে নিই
মনের বাঁধন।।
মন ছুটে যায় স্রোতের ভিড়ে
যায় চলে যায় মৃগীর তীরে।
মৃগীর ধারা ভালোবেসে
কলমিলতায় মুগ্ধ তখন
আমার এ মন।।
গীতি সংকলন: জীবন যেন রঙিন ঘুড়ি।




