ads

বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উদীচী সভাপতি বদিউর রহমান আর নেই

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৭, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ

উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বদিউর রহমান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। বুধবার গভীর রাতে ঢাকার হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

Shamol Bangla Ads

১৯৪৭ সালে বরিশালে জন্মগ্রহণকারী বদিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৬৮ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন। সরকারি কলেজে অধ্যাপনা শেষে তিনি ২০০৪ সালে অবসর গ্রহণ করেন।

গবেষণা, অনুবাদ ও সম্পাদনায় অধ্যাপক বদিউরের অর্ধশতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে, যার মধ্যে রয়েছে-‘সাহিত্য স্বরূপ’, ‘সাহিত্য সংজ্ঞা অভিধান’, ‘ধ্রুপদী সাহিত্যতত্ত্ব’, ‘বাংলার চারণ মুকুন্দদাস’, ‘সত্যেন সমীক্ষণ’, ‘দ্য প্রিন্স’, ‘গণনাট্য’, ‘উপন্যাস ও জনগণ’, ‘সত্যেন সেন রচনাবলি’ (৯ খণ্ড, বাংলা একাডেমি, ঢাকা), ‘রবীন্দ্রনাথের অনুবাদ কবিতা’ এবং ‘নজরুল অভিভাষণ ও পত্রাবলি’।

Shamol Bangla Ads

বদিউর রহমান আশির দশক থেকে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। নব্বইয়ের দশকে তিনি উদীচীর সহ-সভাপতির দায়িত্বে আসেন। ২০২২ সালের জুনে উদীচীর ২২তম জাতীয় সম্মেলনে তিনি সভাপতি পদে নির্বাচিত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই পদেই বহাল ছিলেন। এই ভাঙনের সূত্রপাত হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে, ৬-৮ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী ২৩তম জাতীয় সম্মেলন আয়োজন করেছিল উদীচী। শিশু একাডেমিতে ৮ ফেব্রুয়ারি সম্মেলনের সমাপনী পর্বে কমিটি গঠন নিয়ে আলোচনাকালে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

ওই ঘটনাকে কেন্দ্র করে উদীচী সদস্য হাবিবুল আলম ও জামসেদ আনোয়ার তপনরা বদিউর রহমানের নেতৃত্বকে অস্বীকার করেন। পরে জুনে বদিউর রহমান সেই অসমাপ্ত জাতীয় সম্মেলন সম্পন্ন করেন এবং উদীচীর একটি অংশ তাকে পুনরায় সভাপতি পদে নির্বাচিত করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!