সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের রঘুনাথ বাজার জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম ফরাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন অর রশিদ, সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ।
ওইসময় মাহবুব আলম ফরাজী বলেন, জনাব তারেক রহমানের বিরুদ্ধে যদি আর কোনো অপপ্রচার হয় তাহলে স্বেচ্ছাসেবক দল আর ধৈর্য ধরবে না তার তাৎক্ষণিক জবাব দেবে।
বিক্ষোভ মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম সানি, যুগ্ম আহ্বায়ক কামারুজ্জামান মনি, যুগ্ম আহ্বায়ক মোঃ হযরত নোমান নয়ন, যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান লিখন সহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




