রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ইভটিজিংয়ের দায়ে রুবেল হোসেন (১৯) নামের এক যুবককে ভ্রাম্যমান আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
পুলিশ জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চকমুনু গ্রামের বাবলু আকন্দের ছেলে রুবেল একই গ্রামের জনৈক ব্যক্তির কলেজ পড়ুয়া মেয়েকে বাড়ীতে গিয়ে বিভিন্ন ভাবে উত্যক্ত করে। এসময় বাড়ীর লোকজন স্থানীয় লোকজনের সহায়তায় রুবেলকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ রাত অনুমান ৮টায় তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম পাটওয়ারী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।




