ads

শনিবার , ১২ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথমবার টি-২০ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ইতালির ইতিহাস

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১২, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ

বাছাইপর্ব পেরিয়ে প্রথমবার টি-২০ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ইতালি। আজ্জুরিরা বাছাইপর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। তারপরও নেট রান রেটে এগিয়ে থাকায় জার্সিকে হটিয়ে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আগামী বছরের ফেব্রুয়ারির বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে দেশটি।

Shamol Bangla Ads

ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের হিসাব ছিল- ইতালিকে হারাতে পারলে ডাচরা গ্রুপে সর্বাধিক পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকিট পাবে। অন্যদিকে স্কটল্যান্ড ও জার্সির মধ্যে জয়ী দলের সঙ্গে ইতালির নেট রান রেটের লড়াই হবে। স্কটল্যান্ডকে জার্সি হারালেও নেট রান রেটে ছাড়াতে পারেনি আজ্জুরিদের।

হেগের ভোরবার্গ ক্রিকেট ক্লাব মাঠে ইতালি টস জিতে শুরুতে ব্যাট করে ১৩৭ রানে আটকে যায়। ইতালির সামনে তখন চ্যালেঞ্জ আসে ডাচদের ১৪ ওভারের মধ্যে জিততে না দেওয়ার। ইতালি ওই চ্যালেঞ্জে জয়ী হয়েছে। ডাচরা ম্যাচ জিতেছে ১৬.২ ওভারে।

Shamol Bangla Ads

বাছাইপর্ব শেষে ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট তুলেছে নেদারল্যান্ডস। ইতালি ৪ ম্যাচে ২ জয় ও এক ড্র’তে ৫ পয়েন্ট তুলেছে। সঙ্গে তাদের নেট রান রেট ০.৬১২। জার্সিরও সমান ৫ পয়েন্ট। তবে তাদের নেট রান রেট ০.৩০৬। বিশ্বকাপে জায়গা নিশ্চিত করায় ইতালিকে অভিনন্দন জানিয়েছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ।

উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কায় আগামী বছরের টি-২০ বিশ্বকাপ হবে ২০ দল নিয়ে। এর মধ্যে ১৫ দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ডস, ইতালি। এশিয়া অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে আরও ৩ ও আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে আসবে ২ দল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!