ads

বুধবার , ৯ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৯, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চালকের মৃত্যু হয়েছে। ৯ জুলাই বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার গৌরিপুর ইউনিয়নের বনগাঁও পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শাহজাহান (২৬) ওই গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো শাহজাহান তার ব্যাটারিচালিত অটোরিকশাটি নিজ বাড়িতে চার্জে দিয়ে রাখেন। পরে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে অটোরিকশার চার্জার থেকে বিদ্যুৎ সংযোগ খুলতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আহত হন। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিৎিসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমীন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!