ads

বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূতিতে শেরপুর বিএনপির রক্তদান কর্মসূচি

স্টাফ রিপোর্টার
জুলাই ৩, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূতিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে জেলা বিএনপির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত ওই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম।

Shamol Bangla Ads

জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক মো. হযরত আলী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. ফজলুল রহমান তারা, শফিকুল ইসলাম মাসুদ, পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, আবু রায়হান রূপন, কামরুল হাসান ও সাইফুল ইসলাম, আহবায়ক কমিটির সিনিয়র সদস্য সাইফুল ইসলাম স্বপন, ড্যাব নেতা ডা. মো. সুরুজ্জামান প্রমুখ।

শেরপুর জেলা ড্যাব ও স্বেচ্ছাসেবী সংগঠন রক্তসৈনিক বাংলাদেশের সহযোগিতায় এ রক্তদান কর্মসূচিতে বিএনপির নেতা-কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।

Shamol Bangla Ads

ওইসময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যগণসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!