ads

বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজ নয়, ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় শাকিব খান

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৩, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ

ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ এবার পা রাখছেন বড় পর্দায়। তার প্রথম চলচ্চিত্রের নাম ‘ওয়ানস আপন আ টাইন ইন ঢাকা’। ট্যাগলাইন-‘আমি কালা’। ঢাকার নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত ওই সিনেমার কাহিনী অনেকটাই সত্য ঘটনা অবলম্বনে।পরিচালনার পাশাপাশি ছবির ভাবনা ও নির্মাণে আবু হায়াত মাহমুদের সঙ্গী হয়েছেন লেখক মেজবাউদ্দিন সুমন, যিনি এ ছবির চিত্রনাট্য লিখেছেন। ছবির গল্পে উঠে আসবে নব্বই দশকের ঢাকার অপরাধজগতের বাস্তব চিত্র, যেখানে ‘কালা জাহাঙ্গীর’ নামের এক ভয়ঙ্কর ও আলোচিত সন্ত্রাসীর নানা ঘটনা থাকবে মুখ্য উপজীব্য।

Shamol Bangla Ads

প্রথমে গুঞ্জন ছিল-ছবিটিতে থাকছেন শরিফুল রাজ ও মোশাররফ করিম। ওইসময় পরিচালকের পক্ষ থেকেও বিষয়টি পুরোপুরি অস্বীকার করা হয়নি। তবে বছর ঘুরতে না ঘুরতেই বড় চমক নিয়ে হাজির নির্মাতা।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর ভূমিকায় থাকছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান। প্রাথমিক কথাবার্তা, পারিশ্রমিকসহ অধিকাংশ দিকেই চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র। এখন কেবল আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা।

Shamol Bangla Ads

এ সিনেমাটি ২০২৫ সালের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সে মোতাবেকই শাকিব খানকে সিনেমাটিতে যুক্ত করা হয়েছে।

ছবিতে শাকিব খানের স্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে। সূত্র বলছে, মধুমিতার সঙ্গেও প্রাথমিক আলাপ শেষ, তার সিডিউলও নিশ্চিত।

সিনেমাটিতে আরও অভিনয় করবেন দেশের খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!