ঝালকাঠি সংবাদদাতা ঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে শুক্রবার সকাল ১১টায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও নাশকতা প্রতিরোধে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করেন। জেলা প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন প্রধান অতিথি ছিলেন। পুলিশ সুপার মোঃ মজিদ আলী , উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার , ভাইস চেয়ারম্যান মোঃ জালালুর রহমান, ফাতেমা খানম, নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন ও থানা অফিসার ইনচার্জ মোঃ তোফাজ্জেল হোসেন ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদার,মোঃ মাহমুদ হোসেন রিপনসহ সরকারী বেসরকারী কর্মকর্তা, সাংবাদিক ও জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




