ads

শনিবার , ২৮ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফলো-আপ : শেরপুরে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক ৮ ঘন্টা পর উদ্ধার, নারী আটক

স্টাফ রিপোর্টার
জুন ২৮, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ

শেরপুর শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়ার ৮ ঘন্টা পর এক নবজাতককে শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। ২৮ জুলাই শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। ওইসময় অভিযুক্ত চাঁদনী বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আটক চাঁদনী বেগম শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়া এলাকার চাঁন মিয়ার মেয়ে।

Shamol Bangla Ads

নবজাতকের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ইউনাইটেড ক্লিনিকে শেরপুর শহরের চাপাতলী এলাকার ফিরোজ মিয়ার স্ত্রী আবেদা বেগম অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন। শনিবার দুপুরে তাদের ছাড়পত্র নিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল। শনিবার সকালে ওই নবজাতকের মা শৌচাগারে গেলে ওই ফাঁকে কেবিন থেকে নবজাতক শিশুকে নিয়ে পালিয়ে যায় কালো বোরকা পরিহিত চাঁদনী বেগম নামে এক নারী। বিষয়টি জানাজানি হলে নবজাতকের স্বজন ও স্থানীয় জনতা ভিড় জমায় ওই হাসপাতালে। এদিকে ঘটনার পরপরই পুলিশ নবজাতককে উদ্ধারে অভিযান শুরু করে।

পরে স্থানীয়দের সহযোগিতায় শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়ার জনৈক চাঁন মিয়ার বাড়ি থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এসময় অভিযুক্ত চাঁদনী বেগমকে আটক করা হয়। পরে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। নিজের শিশুসন্তানকে ফিরে পেয়ে আনন্দে আপ্লুত শিশুটির বাবা ফিরোজ মিয়া ও মা আবেদা বেগমসহ তার স্বজনরাা। তারা আইন-শৃঙ্খলাবাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, ঘটনার পর থেকেই পুলিশ নবজাতককে উদ্ধারসহ সিসিটিভি ফুটেজে পাওয়া বোরকা পরিহিত ওই নারীকে আটক করতে অভিযান শুরু করে। পরবর্তীতে কুরুয়া কাজীপাড়া থেকে নবজাতক শিশুকে উদ্ধারসহ অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
error: কপি হবে না!