ads

বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৬ বছরের বিবাহিত জীবনের ইতি টানলেন সংগীতশিল্পী কনা

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৬, ২০২৫ ১:২১ অপরাহ্ণ

৬ বছরের বিবাহিত জীবনের ইতি টানলেন সংগীত শিল্পী দিলশাদ নাহার কনা। ১৬ জুন গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তার। ২৫ জুন বুধবার রাতে বিচ্ছেদের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন কনা নিজেই। তিনি লিখেছেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে-সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদও হয় তারই ইশারায়। আমার সব শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি, দীর্ঘ ৬ বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের ২ জনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি।

Shamol Bangla Ads

কনা আরও লিখেন, ‘আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দু’জনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যেই কাজের মাধ্যমেই আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি।’

শেষে তিনি লিখেছেন, ‘তাই, আশা করি, আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।’

Shamol Bangla Ads

উল্লেখ্য, দীর্ঘ ৭ বছর প্রেম করার পর ২০১৯ সালের ২১ এপ্রিলে ব্যবসায়ী গোলাম মো. ইফতেখার গহীনকে বিয়ে করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। বিয়েটা নীরবেই হয়েছে তাদের। বিয়েটা হয়েছে পারিবারিকভাবে। ২ পরিবারের চাওয়াতে কাবিন হয়ে গেলেও বিয়ের আনুষ্ঠানিকতা হয়নি। কোনো ধরনের আয়োজন করেননি তারা।

Need Ads
error: কপি হবে না!