আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : মানবাধিকার সংগঠন গ্লোবাল হিউম্যান রাইটস ফর ডিফেন্স এর সাধারন সম্পাদক ও আদমদীঘি থানা অটো টেম্পু মালিক সমিতির সভাপতি সদ্য জামিনে আসা কারামুক্ত নুর ইসলামাকে বুধবার রাত ১০ টায় সান্তাহারস্থ অটো টেম্পু মালিক সমিতির কার্য্যালয়ে ১৩ টি সংগঠনের যৌথ উদ্যোগে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। এ উপলক্ষে এক সভা
অটো টেম্পু মালিক সমিতির সাধারন সম্পাদক মতিউর রহমান টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ট্রাক মালিক সমিতির সভাপতি ও সান্তাহার পৌরসভার কাউন্সিলর আলহাজ্ব আব্দুল কুদ্দুস, জার্জিস আলম রতন, জি আর এম শাহাজান, অটো টেম্পু মালিক সমিতির সহ-সভাপতি মিজানুর রহমান, সিএসডি শ্রমিক ইউনিয়নের নেতা মকবুল হোসেন জোয়াদার, অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, শ্রমিক নেতা ফেরদৌস রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুল ইসলাম রাজা, আলমগীর হোসেন, শ্রী অশোক চৌধুরী, মোস্তাফিজুর রহমান, আসাদুজ্জামান বাদশা, রাম প্রমুখ। উল্লেখ্য ঃ সম্প্রতি একটি মামলায় শ্রমিক নেতা নুর ইসলামকে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করার পর সে আদালত কতৃক জামিনে মুক্তি পান।




