ads

শনিবার , ২১ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে এনসিপিতে সদস্য পদ পাওয়া নারী বললেন, তিনি রাজনীতি করেন না

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুন ২১, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার জাতীয় নাগরিক পার্ট (এনসিপি) সমন্বয় কমিটিতে পদ পাওয়া একজন নারী দাবি করেছেন, তিনি কোন প্রকার রাজনৈতিক দলের সাথে জড়িত নন। এই কমিটিতেও তিনি কোনভাবেই যুক্ত ছিলেন না। এমনকি কমিটিতে নাম দেওয়ার আগে তাকে জানানোও হয়নি। ২০ জুন শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এসব কথা লিখেন।

Shamol Bangla Ads

সামিয়া সুলতানা শারমীন নামের ওই নারীকে উপজেলা এনসিপি’র কমিটিতে সদস্য পদ দেওয়া হয়েছিল। এর আগে ১৯ জুন বৃহস্পতিবার রাতে দলটির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটি প্রকাশ করা হয়।

কমিটি প্রকাশের পর গতকাল শুক্রবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে সামিয়া সুলতানা শারমীন লেখেন, ‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখিতে পারলাম যে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সমন্বয়কের সদস্যে আমার নাম। আমি কোন প্রকার রাজনৈতিক দলের সাথে জড়িত না এবং আমি এই কমিটির সাথেও কোনভাবে জড়িত না৷ কে বা কাহারা আমার নাম এই কমিটিতে দিয়েছে। আমি এই বিষয়ে কোন ভাবেই জড়িত ছিলাম না৷ আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই৷ প্রয়োজনে এই বিষয়ে আইনের আশ্রয় নিব।’

Shamol Bangla Ads

এ বিষয়ে জানতে চাইলে সামিয়া সুলতানা শারমীন বলেন, ‘আমি এই বিষয়ে কিছুই জানতাম না। তারা কোথা থেকে আমার নাম দিলো। আমার অনুমতি ছাড়া আমার নাম, মোবাইল নাম্বার ব্যবহার করেছে। আমি একজন শিক্ষানবীশ আইনজীবী। আমাকে এই বিব্রতকর পরিস্থিতিতে যারা ফেলেছে আমি তাদের শাস্তি চাই।’

এদিকে কমিটিতে উপজেলার গুজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকুরিরত অবস্থায় জুবায়ের আহাম্মেদকে প্রধান সমন্বয়কারী, শহর যুবলীগের ক্রিড়া সম্পাদক রকিবুল হাসান রকিকে সদস্যসহ আওয়ামীলীগের একাধিক কর্মী কমিটিতে স্থান পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময়ে আওয়ামীলীগ নেতাদের সাথে ওই সদস্যদের তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেও নিন্দা জানাচ্ছেন কেউ কেউ।

এ বিষয়ে জানতে চাইলে জেলা এনসিপি’র ১ নং সদস্য আরিফ সাফফারী বলেন, ‘বিষয়গুলো আমরা জেনেছি। এ নিয়ে আমাদের ফোরামে আলোচনা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা এনসিপি’র ১ নং সদস্য আরিফ সাফফারী বলেন, ‘বিষয়গুলো আমরা জেনেছি। এ নিয়ে আমাদের ফোরামে আলোচনা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে ২১ জুন শনিবার জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) তান্না ইসলাম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপি নালিতাবাড়ী শাখা কমিটি স্থগিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের নির্দেশমতে জাতীয় নাগরিক পার্টির নালিতাবাড়ী উপজেলা শাখার বর্তমান কমিটির কার্যক্রম, নীতি ও আদর্শের পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ড এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে শেরপুর জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী, ওই কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। অন্তবর্তীকালীন সময়ের জন্য উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জেলা শাখার সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে। সকল জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের এ সিদ্ধান্ত মেনে চলার জন্য নির্দেশ প্রদান করা হলো।

Need Ads
error: কপি হবে না!