ads

শনিবার , ২১ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১২ বছরের অপেক্ষার অবসান: একসঙ্গে দেব-শুভশ্রী

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২১, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’। ভক্তরাও তাঁদের ভালোবাসার সেই জুটিকে ফের পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন।বহুবার মুক্তির তারিখ পেছালেও বারবারই প্রশ্নের মুখে পড়েছে ‘ধূমকেতু’র মুক্তি। চলতি বছরের শুরুর দিক থেকে নতুন করে ছবির মুক্তি নিয়ে শুরু হয় গুঞ্জন। মুক্তির পর একের পর এক দিন নির্ধারিত হলেও পরে তা পিছিয়েছে। আদৌ কি ছবি মুক্তি পাবে নাকি সবটাই রটনা?

Shamol Bangla Ads

ছবির মুক্তির নতুন দিন ঘোষণা করেন ছবির প্রযোজক রানা সরকার ও পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। জানান, আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে বহুল প্রতিক্ষীত এ ছবিটি।
ওই ছবিটি দেব ও শুভশ্রী জুটি অভিনীত শেষ ছবি। এরপর তাদেরকে আর একসঙ্গে দেখা যায়নি। তাদের ওই জুটি দেখার জন্য ১২ বছর ধরে অপেক্ষা করছেন দর্শকরা।

যদিও সম্পর্কের জেরে আলাদা হয়ে যান দেব শুভশ্রী,তারপরও এত বছর পর ছবি মুক্তির জন্য কি তারা আবার এক হবেন? এমন প্রশ্নই ঘুরছিল ভক্তদের মনে।

Shamol Bangla Ads

এরমধ্যেই নিজের অনুরাগীদের বড়সড় চমক দিলেন দেব-শুভশ্রী জুটি।
এবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের আগামী ছবি নিয়ে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিলেন তাঁরা। সেই ভিডিওতে তাঁদের দেখা গেলেও তা যে আলাদা আলাদাভাবে ক্যামেরাবন্দি হয়েছে তা বোঝাই যাচ্ছে।

সেখানেই তাদের বলতে শোনা যাচ্ছে “বারো বছর পর আমরা আবার একসঙ্গে। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের কাছের সিনেমাহলে মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। ‘ধূমকেতু’ আসছে বড়পর্দায়। অবশেষে এই ১৪ আগস্ট। দেখা হচ্ছে সবার সঙ্গে বড়পর্দায়। আমাদের ছবি ‘ধূমকেতু।”

ওই পোস্টের পর তার কমেন্টবক্সে উপচে পড়েছে নেটিজেনদের নানা মন্তব্য। পছন্দের জুটিকে রূপালি পর্দায় ফিরে পাওয়ার উচ্ছ্বাস স্পস্ট তাদের কমেন্টেই। কেউ লিখেছেন, ‘দেবের আইডিতে শুভশ্রী, এ যেন সত্যিই ধূমকেতু।’ কেউ লিখেছেন, ‘অবশেষে আসছে, দারুন লাগবে দুজনকে।’ কেউ আবার লিখছেন, ‘এটাই হয়তো শেষবার।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!