ads

শনিবার , ২১ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যেসব পাখির ডিম স্বাস্থ্যের জন্য উপকারী

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২১, ২০২৫ ১:১৬ অপরাহ্ণ

ডিম স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটিকে প্রোটিনের সম্ভার বলা হয়ে থাকে। আমরা কমবেশি সবাই ডিম খেতে পছন্দ করি। বাজারে সাধারণত মুরগি ও হাঁসের ডিম দেখা যায়। এগুলো ছাড়াও আরও কয়েকটি পাখির ডিম খাওয়া যেতে পারে। এসব ডিমের ভিন্ন ভিন্ন উপকারিতা রয়েছে। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন ও অন্যান্য পুষ্টিগুণ থাকে। যা থেকে আমরা শরীরে শক্তি পাই। ডিম খেলে শক্তির সঙ্গে সঙ্গে হাড় ও পেশি আরো মজবুত হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তা ছাড়া শরীর থাকবে চনমনে।কোন পাখির ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য সব থেকে ভালো, জেনে নিন—

Shamol Bangla Ads

হাঁসের ডিম

বেশিরভাগ মানুষই হাঁসের ডিম খেতে পছন্দ করেন। হাঁসের ডিমে থাকে ওমেগা থ্রি ফাটি এসিড। সেই সঙ্গে রয়েছে আয়রন, ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট। এই ডিম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। শরীর থাকবে সুস্থ ও চনমনে। তবে যাদের অ্যালার্জি রয়েছে, তাদের এই ডিম থেকে দূরে থাকা উচিত। রাজহাঁসের ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন বি-১২, ফলিক এসিড, ভিটামিন ডি থাকে। এটি খেলে আপনার শরীর ভালো থাকবে।

Shamol Bangla Ads

কোয়েল পাখির ডিম

কোয়েল পাখির ডিম খেতে ভালোবাসেন অনেকেই। এটি খাওয়া শরীরের জন্য খুব ভালো। তার কারণ কোয়েল পাখির ডিমের প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স, অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। এটি আপনার ত্বককে ভালো রাখতে সক্ষম।

টার্কির ডিম

টার্কির ডিম হয়তো অনেকেই খাননি। তবে এই টার্কির ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন ও কোলেস্টেরল থাকে। একবার খেয়ে দেখতে পারেন আপনিও।
রাজহাঁসের ডিম

ইমু পাখির ডিম

ইমু পাখির ডিম সম্পর্কে হয়তো অনেকেই অবগত নন। তবে এটিতেও প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাটি এসিড থাকে। এটি হার্টের জন্য সব থেকে ভালো। এই ডিম খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। শুধু তাই নয়, এতে থাকে প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন বি-১২, আয়রন, ফলিক এসিডও।

উট পাখির ডিম

একটি উট পাখির ডিম কুড়িটি মুরগির ডিমের সমান অর্থাৎ এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন থাকে। তা ছাড়া থাকে সেলেনিয়াম, ফসফরাসের মতো যৌগ। এটি খাওয়া সব থেকে বেশি উপকারী। প্রতিদিন একটি করে খেতে পারেন। তবে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন।

মাছের ডিম

অনেকই মাছের ডিম খেতে খুব ভালোবাসেন। মাছের ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। কারণ এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি এসিড, ভিটামিন ডি থাকে। সেই সঙ্গে থাকে প্রচুর পরিমাণে প্রোটিনও। যা আপনার হাড়কে খুব মজবুত করবে।

Need Ads
error: কপি হবে না!