ads

বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবাবগঞ্জে ভোট কেন্দ্রে নাশকতার অভিযোগে আরও ১টি মামলা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৯, ২০১৪ ৭:১৪ অপরাহ্ণ

election Violenceনবাবগঞ্জ(দিনাজপুর)সংবাদদাতাঃ ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে নাশকতার অভিযোগে দিনাজপুরের নবাবগঞ্জ থানায় আরও একটি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিসংখ্যার অফিসার আঃ কাদের বাদী হয়ে ৪০০ জন অজ্ঞাত নামাকে অভিযুক্ত করে ওই মামলাটি দায়ের করেন। পুলিশ জানায় ১০ম জাতীয় সংসদ নির্বাচনের দিন উপজেলার শাল্টি মুরাদপুর ভোট কেন্দ্রে ভোট গ্রহন কালে বেলা ১.১৫ টার সময় ৩০০/৪০০ জনের একটি দূর্বৃত্ত দল ভোট কেন্দ্রে এসে ভয়ভিতী প্রদর্শণ, প্রাণ নাশের হুমকি প্রদান ও  ককটেল ফাটিয়ে আতংকের সৃষ্টি করে ভোট কেন্দ্র হতে ৫টি খালি ভোট বাক্স ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ওই ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আঃ কাদের বাদী হয়ে মামলা দায়ের করেন। উল্লেখ্য মঙ্গলবার রাতে আজমপুর ভোট কেন্দ্রে নাশকতার অভিযোগে অপর একটি মামলা হয়েছে। ওই মামলায় পুলিশ বৃহস্পতিবার উপজেলা সদর থেকে খয়েরগণি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মমিনুল ইসলাম(৩৮) কে গ্রেফতার করেছে। এদিকে ভোট কেন্দ্রে নাশকতার মামলা হওয়ায় জামায়াত ও বিএনপি’র নেতা কর্মী এবং সমর্থকদের মাঝে গ্রেফতার আতংক ছড়িয়ে পড়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!