শেরপুর প্রতিনিধি ঃ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে গ্রেফতার ও তার মুক্তির দাবিতে শেরপুরে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। ৯ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে বার ভবন প্রাঙ্গণে জেলা বারের সহ-সভাপতি এডভোকেট আনিসুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামানের পরিচালনায় ওই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, এডভোকেট তৌহিদুর রহমান, এডভোকেট জাহিদুল হক আধার, এডভোকেট শাহ মোঃ শাহীন হাসান খান, এডভোকেট মোঃ ইউসুফ আলী, এডভোকেট খন্দকার রকিব, এডভোকেট লুৎফর রহমান মিয়া প্রমুখ।




