ads

সোমবার , ১৬ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবারও হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৬, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ

মাত্র ৫ দিনের ব্যবধানে ফের হাসপাতালে ভর্তি করা হল কংগ্রেসের প্রবীণ নেত্রী ও সংসদ সদস্য সোনিয়া গান্ধীকে। ১৫ জুন রবিবার গভীর রাতে তাকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তার অসুস্থতা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। হাসপাতাল

Shamol Bangla Ads

সূত্রে জানা যায়, পেটের সমস্যায় ভুগছেন তিনি এবং বর্তমানে গ্যাস্ট্রোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সোনিয়া গান্ধী। তবে হাসপাতাল সূত্রের বরাতে জানানো হয়েছে, আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উদ্বেগজনক কিছু নেই। ৭৮ বছর বয়সী সোনিয়া গান্ধী দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত কয়েক বছরে একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তিনি দুইবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন এবং সুস্থ হলেও পরবর্তীতে শরীরে নানা জটিলতা দেখা দেয়। ছুটির দিনে মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর বাগানবাড়িতে সময় কাটানোর পাশাপাশি স্থানীয় মন্দিরে যাওয়ার পরিকল্পনা ছিল তার, কিন্তু শারীরিক সমস্যার কারণে সব বাতিল করতে হয়। ফলে মাঝে মাঝেই চিকিৎসকদের শরণাপন্ন হতে হচ্ছে। যদিও অসুস্থতার মধ্যেও সংসদীয় রাজনীতিতে সোনিয়া গান্ধীকে বেশ সক্রিয় দেখা গেছে, তবে কংগ্রেস দলের সাংগঠনিক কাজকর্মে এখন তিনি তেমনভাবে যুক্ত নন।

উল্লেখ্য, এর আগে ৭ জুন শিমলায় বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোনিয়া গান্ধী। তাকে দ্রুত ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Shamol Bangla Ads

Need Ads
error: কপি হবে না!