ads

সোমবার , ১৬ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত শুরু পিএসজির

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৬, ২০২৫ ১:১১ অপরাহ্ণ

ফিফা ক্লাব বিশ্বকাপের শুরুতেই ইউরোপের ২ হেভিওয়েটের লড়াইয়ে বাজিমাত করেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদকে একপ্রকার বিধ্বস্ত করে ৪-০ গোলে জিতেছে ফরাসি জায়ান্টরা।

Shamol Bangla Ads

গত মাসে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এটিই ছিল পিএসজির প্রথম ম্যাচ। তবে লম্বা বিরতির কোনো প্রভাবই দেখা যায়নি মাঠে। ১৫ জুন রবিবার রাতে ঐতিহাসিক রোজ বোল স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। ১৯ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে ম্যাচের প্রথম গোলটি করেন ফাবিয়ান রুইজ। বিরতির ঠিক আগে গ্রিজম্যানের সহজ সুযোগ হাতছাড়া হওয়ার পর, সেই থেকেই দ্রুত কাউন্টার-অ্যাটাক সাজিয়ে ভিতিনহা ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধে একটু ঘুরে দাঁড়াতে চেয়েছিল অ্যাটলেটিকো। ৫৭ মিনিটে আলভারেজের শটে বল জালে জড়ালেও ভিএআরের সাহায্যে দেখা যায়, গোল হওয়ার আগে ফাউল করেছিলেন পিএসজির দেজিয়ের দুয়ে। ফলে গোল বাতিল হয়ে যায়। এরপরই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ক্লেমেন্ট লেংলে।

Shamol Bangla Ads

১০ জনের দলে পরিণত হয়ে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে অ্যাটলেটিকো। ৮৭তম মিনিটে বদলি খেলোয়াড় সেনি মায়ুলু পিএসজির হয়ে তৃতীয় গোলটি করেন। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে দক্ষিণ কোরিয়ান লি কাং-ইন ম্যাচের চতুর্থ গোল করেন।

আগামী বৃহস্পতিবার আবার রোজ বোল স্টেডিয়ামেই মাঠে নামবে পিএসজি। প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো। অন্যদিকে অ্যাটলেটিকো খেলবে এমএলএস ক্লাব সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে।

Need Ads
error: কপি হবে না!