ads

বৃহস্পতিবার , ১২ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ বলিউড তারকাদের

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১২, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদের সরদার প্যাটেল বল্লভভাই বিমানবন্দর থেকে ২৪২ আরোহীকে নিয়ে উড্ডয়নের পরপরই একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বলিউডের একাধিক তারকা।

Shamol Bangla Ads

শোক প্রকাশ করে বলিউড অভিনেতা সানি দেওল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আহমেদাবাদে বিমান দুর্ঘটনার খবরে আমি বিধ্বস্ত। ধ্বংসস্তূপের নিচে এখনও যাদের শরীরে প্রাণ রয়েছে, তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। প্রশাসনের কাছে আমার অনুরোধ, যত দ্রুত সম্ভব তাদের খুঁজে বের করে যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া হোক। যাঁরা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঈশ্বর তাঁদের পরিবারকে এই কঠিন সময়ে শক্তি দিন।’

শোকাহত আলিয়া ভাটের মন্তব্য, ‘এটা ভয়াবহ! সকল যাত্রী এবং ক্রু মেম্বারদের জন্য আমার হৃদয় কাঁদছে। বিমানের সকল যাত্রী এবং তাদের প্রিয়জনদের জন্য আমার প্রার্থনা রইল।’ এদিকে অক্ষয় কুমার বলছেন, ‘এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় যতটা হতবাক, ততটাই বাকরুদ্ধ। এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই।’

Shamol Bangla Ads

শোকবার্তা জ্ঞাপন করে করণ জোহর লিখেছেন, ‘এয়ার ইন্ডিয়ার এহেন ভয়ানক বিমান দুর্ঘটনা ভীষণ দুর্ভাগ্যজনক। এখনও পর্যন্ত হতাহতের খবর এসেই যাচ্ছে। বিমানে থাকা যাত্রীদের জন্য প্রার্থনা করছি। ওদের পরিবারের প্রতি সমবেদনা।’

ভিকি কৌশলের মন্তব্য, ‘যতবার আহমেদাবাদের বিমান দুর্ঘটনার খবরগুলো পড়ছি, ততবার ওই ২৪২ জন যাত্রীদের কথা ভেবে আমার মন কেঁদে উঠছে। ঈশ্বর রক্ষা করুন। সকলের সেরে ওঠার জন্য প্রার্থনা করছি।’

প্রসঙ্গত, দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের ওই ফ্লাইটটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়নের কয়েক মিনেটের মধ্যে বিধ্বস্ত হয়। আবাসিক এলাকায় বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটে ২৪২ জন যাত্রী ছিলেন।

Need Ads
error: কপি হবে না!