ads

মঙ্গলবার , ১০ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ : সন্ধ্যায় খেলা, দুপুরেই ফুটবল সমর্থকদের জনস্রোত

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১০, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ

জুন মাসের দ্বিতীয় সপ্তাহ। বাংলা ক্যালেন্ডারে জ্যৈষ্ঠ মাসের ২৭ তারিখ। কাঠফাটা রোদ থাকার কথা দুপুরের এই সময়টায়। ঢাকার আবহাওয়ায় সেটিই দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে। এমন আবহাওয়া উপেক্ষা করেই জাতীয় স্টেডিয়ামের সামনে জনস্রোত নেমেছে যেন। প্রতিটি প্রবেশমুখে রীতিমতো মিছিল করে মাঠে ঢোকার অপেক্ষায় ভক্ত-সমর্থকরা।

Shamol Bangla Ads

এএফসি এশিয়ান বাছাইপর্বে বাংলাদেশের প্রথম হোম ম্যাচ। সিঙ্গাপুরের বিপক্ষে সন্ধ্যা সাতটায় মুখোমুখি হবে জামাল-হামজারা। এই ম্যাচকে কেন্দ্র করে আগে থেকেই উত্তপ্ত ছিল ফুটবল পাড়া। সেটার এক ক্ষুদ্র প্রমাণ বলা চলে ভক্তদের এই দীর্ঘ লাইনকে।

পল্টন মোড় থেকে শুরু করে স্টেডিয়ামের সবগুলো প্রবেশপথ যেন ফুটবল ভক্তদের দখলে। ভুটান ম্যাচে ভোগান্তির তিক্ত অভিজ্ঞতা থেকে অনেকেই আজ মাঠে হাজির হয়েছেন বেশ আগেভাগে।

Shamol Bangla Ads

পল্লবী থেকে আসা সমর্থক শাহেদ জানান, ভুটান ম্যাচে টিকিট থাকার পরেও মাঠে প্রবেশ করতে পারেননি তিনি। এবারে তাই অনেকটা সময় হাতে নিয়েই চলে এসেছেন জামাল-হামজা-সামিতদের সমর্থন করতে। বাংলাদেশের ফুটবল ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী, গেট খোলা হয়েছে দুপুর ২টায়। সাধারণ ভক্তরা মাঠে প্রবেশ করতে পারবেন বিকেল ৫টা পর্যন্ত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!