ads

রবিবার , ৮ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ১

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুন ৮, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ঈদের দিন বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নদীতে ছিটকে পড়ে শুভ নামে এক দশম শ্রেণিপড়ুয়া স্কুলছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে রাফি নামে আরও এক ছাত্র।

Shamol Bangla Ads

৭ জুন শনিবার বিকেলে উপজেলার নিশ্চিন্তপুর চেল্লাখালী স্টিলব্রিজ এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শুভ উপজেলার চাঁদগাঁও গ্রামের দুবাই প্রবাসী আবুল খায়েরের ছেলে ও পরে নন্নী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, ঈদের দিন বিকেলে ভগ্নিপতির মোটরসাইকেল নিয়ে শুভ তার বন্ধু রাফির সাথে ঘুরতে বের হয়। বিকেল ৫টার দিকে নন্নী-নালিতাবাড়ী সড়কের নিশ্চিন্তপুর স্টিল ব্রিজ এলাকায় বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে নদীর প্রায় ৩০ ফুট গভীরে ছিটকে পড়ে যায়।

Shamol Bangla Ads

পরে স্থানীয়রা শুভ ও রাফিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওইসম তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় শুভকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও রাফিকে শেরপুর সদর হাসপাতালে রেফার করা হয়। পরে শুভকে ময়মনসিংহ নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!