ads

শনিবার , ৭ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোরবানি দিতে গিয়ে আহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৭, ২০২৫ ৪:১৯ অপরাহ্ণ

পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে রাজধানীসহ আশপাশের এলাকায় কোরবানি দিতে গিয়ে অসাবধানতাবশত ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ১০০ জন আহত হয়েছেন। চিকিৎসকরা বলছেন, শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত আহতদের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। তবে আহতদের মধ্যে অধিকাংশই মৌসুমি কসাই।

Shamol Bangla Ads

শনিবার সকাল থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত এসব আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন।

জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকা থেকে কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে ১০০ জন আহত হয়েছেন, মানে প্রায় সেঞ্চুরি পেরিয়ে গেছে। এদের মধ্যে কয়েকজনকে ভর্তি দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

প্রতি বছর ঈদুল আজহার দিন কোরবানির পশু জবাই করার সময় অসাবধানতাবশত ধারালো অস্ত্রে আহত হওয়ার ঘটনা ঘটে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে অধিকাংশ আহত ব্যক্তির অবস্থা শঙ্কামুক্ত বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকার পাশাপাশি আশপাশের জেলা থেকেও বেশ কয়েকজন কোরবানি বা গরু কাটার সময় আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। আহতদের অধিকাংশই মৌসুমি কসাই। এদের মধ্যে নিজেদের গরু কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন এমন লোকজনও আছেন। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!