ads

বুধবার , ৪ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চাদাঁবাজির অভিযোগে কথিত সাংবাদিক নোমান গ্রেফতার

স্টাফ রিপোর্টার
জুন ৪, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ

মিথ্যা খবর প্রকাশ ও মামলা করার ভয়ভীতি দেখিয়ে চাদাঁ আদায়ের অভিযোগে দায়ের করা মামলায় শেরপুরের কথিত সাংবাদিক আবু হানিফ মোহাম্মদ নোমান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ৩ জুন মঙ্গলবার সন্ধ্যায় ‌শহরের নারায়ণপুর মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার দুপুরে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গ্রেফতারকৃত আবু হানিফ মোহাম্মদ নোমান শহরের নারায়ণপুর মহল্লার মৃত রহুল আমীনের ছেলে।

Shamol Bangla Ads

মামলা সূত্রে জানা যায়, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের কর্মকর্তাদের কাছে ৫ আগস্ট পরবর্তী সময়ে একাধিকবার মিথ্যা খবর প্রকাশ ও মিথ্যা মামলায় আসামি করার ভয়ভীতি দেখিয়ে চাদাঁ আদায় করে কথিত সাংবাদিক নোমান। গত ২৩ মে ইদ্রিস গ্রুপের মিডিয়া কর্মকর্তা রাজাদুল ইসলাম বাবুর কাছে মিথ্যা খবর প্রকাশ ও মিথ্যা মামলার ভয়ভীতি দেখিয়ে চাদাঁ দাবি করেন এবং চাঁদা না দিলে ইদ্রিস কোম্পানী কোমর ও পা ভেঙ্গে দেওয়ার হুমকি দেন কথিত সাংবাদিক নোমান। এ ঘটনায় ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের পক্ষে কোম্পানীর মিডিয়া কর্মকর্তা রাজাদুল ইসলাম বাবু বাদী হয়ে সদর থানায় ৩ জুন চাদাঁ দাবি ও চাঁদা আদায়সহ হুমকি প্রদানের অভিযোগে বিতর্কিত কথিত সাংবাদিক নোমানের বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেফতার করে।

এদিকে কথিত এই সাংবাদিক আবু হানিফ মোহাম্মদ নোমান দীর্ঘদিন ধরে সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ভাবমূর্তি ক্ষুন্ন করে আসছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নোমানের বেশি কিছু অডিও ক্লিপ (কল রেকর্ড) ভাইরাল হয়। এতে নোমানকে বলতে শোনা যায়, ‘আমি নোমান শেরপুরের ওয়ান পিস। আমি একবারের বেশি কাউকে ফোন দেই না, আমি ডিসিকেও একবারের বেশি ফোন দেই না, ডিসি ফোন না ধরলে ডিসির চাকরি খেয়ে দেই।’ এছাড়া তিনি শেরপুরের রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে কটূক্তি করেন। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিবর্গ উপদেষ্টা, এনসিপির কেন্দ্রীয় নেতাদের নিয়েও অপপ্রচার ও নানা মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল ও কার্যকরি সভাপতি রফিক মজিদ বলেন, সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে মহান এ কাজকে যারা কলুষিত করবে তার পাশে আমরা দাঁড়াতে পারি না। বরং আমরা এ অনৈতিক কাজের সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছি।

শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা বলেন, সাংবাদিকতায় কেউ আসলে আমরা স্বাগত জানাই। কিন্তু একটি আইডি কার্ড সংগ্রহ করে কেউ সাংবাদিক দাবি করে মানুষকে হয়রানি ও চাদাঁবাজি করার বিষয়টি আমরা মেনে নিতে পারি না। এসব কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম নোমানকে গ্রেপ্তার ও কারাগারে যাওয়ার বিষয়টি বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির অভিযোগে গ্রেফতারকৃত আসামিকে দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!