ads

রবিবার , ২৫ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাকিস্তান পৌঁছেছে জাতীয় দলের প্রথম বহর

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৫, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম বহর। প্রথম দফায় পাকিস্তান গেছে ১০ সদস্যের স্কোয়াড। বাকিরা যাবেন আগামীকাল সোমবার। ২৫ মে রবিবার লাহোরে পৌঁছানো সদস্যদের মধ্যে আছেন- হাসান মাহমুদ, মোহাম্মদ তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব ও সাপোর্ট স্টাফের কয়েকজন সদস্য।

Shamol Bangla Ads

উভয় দল আগামী ২৬ ও ২৭ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে এবং ম্যাচের আগের দিন (২৭ মে) ২ অধিনায়ক সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

জানা যায়, গাদ্দাফি স্টেডিয়ামেই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৮ মে শুরু হবে সিরিজ। দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ মে এবং শেষটি ১ জুন। সব ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু হবে।

Shamol Bangla Ads

মূলত, ২টি গ্রুপে বিভক্ত হয়ে বাংলাদেশ দল গেল ২১ মে পাকিস্তানে পৌঁছানোর কথা ছিল। আর সিরিজটি ছিল ৫ ম্যাচের, যার প্রথমটি ২৫ মে ফয়সালাবাদে হওয়ার কথা। কিন্তু ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার জেরে নিরাপত্তা ও লজিস্টিক কারণে সিরিজটি ৩ ম্যাচে নামিয়ে আনা হয়েছে এবং সব ম্যাচই লাহোরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানে রয়েছেন বাংলাদেশ স্কোয়াডের ২ সদস্য রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। মিরাজ শুরুতে স্কোয়াডে না থাকলেও সৌম্য সরকারের পিঠের ইনজুরি তাকে দলে জায়গা করে দিয়েছে। নাম প্রত্যাহার করায় এই সিরিজে নেই পেসার নাহিদ রানা।

আজ রাত সাড়ে ৮টায় পিএসএলের ফাইনালে কোয়েটা গ্লাডিয়েটরসের বিপক্ষে মাঠে নামবে রিশাদ-মিরাজের লাহোর কালান্দার্স। এই ম্যাচ শেষ করেই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন ২ টাইগার ক্রিকেটার। আইপিএল শেষ করে ভারত থেকে সরাসরি জাতীয় দলে যুক্ত হবেন মোস্তাফিজুর রহমান।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হেরেছে (২-১) বাংলাদেশ। অর্থাৎ টি-টোয়েন্টিতে জাতীয় দলের স্থায়ী অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই চরম ব্যর্থ হয়েছেন লিটন দাস। পাকিস্তান সিরিজকে নিজের নেতৃত্ব গুণাবলী প্রমাণের সুযোগ হিসেবে দেখবেন ডানহাতি টাইগার ব্যাটার।

বাংলাদেশ স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদী (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!