ads

রবিবার , ২৫ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লর্ডসের ফাইনালে আম্পায়ার হিসেবে কারা থাকছেন

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৫, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি। ১১ থেকে ১৫ জুন পর্যন্ত ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ওই বহুল প্রতীক্ষিত ফাইনাল। যেখানে প্রথমবারের মতো শিরোপার লড়াইয়ে নামবে দক্ষিণ আফ্রিকা এবং শিরোপা ধরে রাখার মিশনে থাকবে অস্ট্রেলিয়া। অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন নিউজিল্যান্ডের ক্রিস গাফানি ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়র্থ।

Shamol Bangla Ads

বর্তমান আইসিসি বর্ষসেরা আম্পায়ার ইলিংওয়র্থ এর আগে ২০২১ ও ২০২৩ সালের ফাইনালেও অন-ফিল্ড আম্পায়ার ছিলেন এবং এবার টানা তৃতীয়বারের মতো একই দায়িত্ব পালন করতে চলেছেন।

গাফানি, যিনি গত বছর ইলিংওয়র্থের সঙ্গে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আম্পায়া হিসেবে ছিলেন, তিনি ২০২৩ সালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আম্পায়ারিং করার পর আবারও এই ম্যাচে দায়িত্ব পালন করবেন।  এছাড়াও তাদের সঙ্গে টিভি আম্পায়ার হিসেবে থাকছেন ইংল্যান্ডের রিচার্ড কেটলবরো। ভারতের নিতিন মেনন থাকছেন চতুর্থ আম্পায়ার হিসেবে।

Shamol Bangla Ads

ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন ভারতের জাভাগাল শ্রীনাথ।

Need Ads
error: কপি হবে না!