কুমিল্লা প্রতিনিধি : কুমিলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অনুভব সদস্য বিভোর কুমার বিশ্বাস সাথে ৮জানুয়ারি বুধবার বিকেল ৪টায় মতবিনিময় করেন- কুমিলার সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক অমল মজুমদার, কুমিলা সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাপস চন্দ্র সরকার ও অনুভব সমবায় সমিতি লিঃ কুমিলা’র সদস্যবৃন্দ।
এ সময় কুমিলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বিভোর বিশ্বাস বলেন- দশম জাতীয় সংসদ নির্বাচনের পর পরই যশোর, দিনাজপুর, গাইবান্ধা ও ঠাকুরগাঁও সহ সারাদেশে হিন্দু সংখ্যালঘুদের বাড়ী-ঘর ভাংচুর, নির্যাতন, লুটপাট ও অগ্নি সংযোগ অব্যাহত রেখেছে দুর্বৃত্তরা। এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপনসহ এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান তিনি।




