ads

বুধবার , ৮ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজারহাটে ১২ বছরেও মঞ্জুরী পায়নি বিদ্যানন্দ প্রাথমিক বিদ্যালয়টি

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৮, ২০১৪ ৫:২০ অপরাহ্ণ

Rajarhat Pic-08-01-14-2রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার অবহেলিত চরে বিদ্যানন্দ রেজিঃ প্রাথমিক বিদ্যালয় যুগ-উপযোগী একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সকল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাসহ নানা বিষয়ে শিক্ষা দানের আলোক উজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এ প্রতিষ্ঠানটি। প্রায় ১২ বছর ধরে প্রতিষ্ঠানটি জ্ঞান আহরনকারী শিশুদের মিলন মেলায় পরিনত হলেও অদ্যাবধি প্রতিষ্ঠানটি মঞ্জুরী হয়নি।

Shamol Bangla Ads

ওই এলাকার শিক্ষানুরাগী আলহাজ্ব হোসেন আলী শামছুল আলমসহ বেশ কিছু লোকের আন্তরিক প্রচেষ্ঠায়  ওসমান আলীর সার্বিক সহযোগিতায় ২০০২ সাল থেকে  প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। পরে সরকারী অনুমোদন ও অনুদান না পাওয়ায় তিনি চাকুরী ছেড়ে দিয়ে অন্যেত্রে চাকুরীতে যোগদান করেন। পরবর্তীতে মোঃ জিল­ুর রহমান প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠানটি পুনরায় চালু করেন। এ প্রতিষ্ঠানটিতে ৪ জন শিক্ষকের আন্তরিকতা পূর্ণ প্রচেষ্ঠায় সুদক্ষ পরিচালনা ও ত্যাগী শিক্ষক মন্ডলীর সহযোগীতায় সার্বিক অগ্রগতি সাধিত হয়ে আসছে দীর্ঘদিন থেকে। বর্তমান উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জিল­ুর রহমান জানান, শিক্ষার্থীদের মান সম্মত শিক্ষা প্রদানের জন্য সর্বাত্বক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। কিন্তু দীর্ঘদিন ধরে সরকারীভাবে কোন ব্যবস্থা না হওয়ায় বর্তমানে শিক্ষক-শিক্ষার্থী নিয়ে চরম বিপাকে পড়েছি। বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান আবুল হাশেম প্রতিষ্ঠানটিতে গিয়ে প্রতিষ্ঠানের যাবতীয় সমস্যা চিহ্নিত করেন এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস প্রদান করেন। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি মঞ্জুরী করার জন্য কর্তৃপক্ষের নিকট দাবী করেন।  এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতারী পারভিন বলেন, পরিদর্শন পূর্বক এ প্রতিষ্ঠানটিতে বই বিতরণসহ সার্বিক সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!