ads

বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্যাংককে মির্জা ফখরুলের চোখের অস্ত্রপাচার সম্পন্ন

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৫, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ

ব্যাংককে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখে সফল অস্ত্রপাচার সম্পন্ন হয়েছে। বুধবার বিকালে বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, বাংলাদেশ সময় বেলা ৩ টায় মহাসচিবের (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) চোখের সফল অপারেশন সম্পন্ন হয়েছে। তাকে কেবিনে দেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শে কেবিনে তার স্ত্রী মিসেস রাহাত আরা বেগম সঙ্গে আছেন।

এর আগে স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে বিএনপির মহাসচিব চোখের জরুরি চিকিৎসা জন্য ব্যাংকক যান। গত সোমবার রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন ফখরুল দম্পতি।

Shamol Bangla Ads

গতকাল মঙ্গলবার মির্জা ফখরুল বাংলাদেশ সময় বেলা ৩টায় ব্যাংককের রুটনিন আই হসপিটালে ডাক্তার দেখিয়ে চোখের পরীক্ষা করান। রিপোর্ট দেখে চিকিৎসক তার চোখের অপারেশনের সিদ্ধান্ত নেন।

এর আগে শায়রুল কবীর জানান, গত সোমবার চোখে সমস্যা দেখা দিলে বিএনপি মহাসচিব দ্রুত গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের দেখান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, চোখের রেটিনায় দ্রুত একটি অস্ত্রোপচার জরুরি। চিকিৎসকদের পরামর্শে ব্যাংককের রুটনিন আই হসপিটালে দ্রুত যোগাযোগ করে অ্যাপয়েন্ট নেওয়া হয়। ঐদিন রাতেই ব্যাংককের উদ্দেশ্যে রওনা হন তিনি।

এ বছরের ৬ এপ্রিল চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম।

Need Ads
error: কপি হবে না!