ads

মঙ্গলবার , ১৩ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
মে ১৩, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ

শেরপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন হয়েছে। ১৩ মে মঙ্গলবার সকালে শেরপুর ডিসি উদ্যানে বেলুন উড়িয়ে ওই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোসা. হাফিজা জেসমিন।

Shamol Bangla Ads

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে ডিসি উদ্যানের মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, শেরপুর কলেজের উপাধ্যক্ষ শাহ কামাল উদ্দীন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান।

মেলায় মোট ৩৮টি স্টলে বিভিন্ন প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করেছেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা এসব স্টল ঘুরে ঘুরে দেখেন।

Need Ads
error: কপি হবে না!