ads

বুধবার , ১৪ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিদেশি তারকাদের পাচ্ছে না আইপিএল

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৪, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ

এবারের আইপিএলে অস্ট্রেলিয়ান ক্রিকেটার খেলছেন ১৬ জন। এর মধ্যে অধিকাংশকেই ১৭ মে থেকে ফের শুরু হতে যাওয়া আইপিএলে দেখা যাবে না। ১১ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হচ্ছে। এজন্য অস্ট্রেলিয়ার সঙ্গে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদেরও পাওয়া যাবে না। এছাড়া দ্বিপক্ষীয় সিরিজের কারণে ইংল্যান্ড ও উইন্ডিজের ক্রিকেটারদেরও দেখতে পাওয়ার সম্ভাবনা কম। ওই ৪ দেশের ক্রিকেটার যেসব ফ্র্যাঞ্চাইজিতে আছেন, তারা এবার বিপদে পড়তে যাচ্ছে।

Shamol Bangla Ads

জানা যায়, ভারত-পাকিস্তান সংঘাতের কারণে ৮ মে ধর্মশালায় পাঞ্জাব-দিল্লি ম্যাচের মাঝপথে বন্ধ হয়ে যায় আইপিএল। বিদেশি নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে যাচ্ছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অসি পেসার যশ হ্যাজেলউড ও দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদিকে পাচ্ছে না তারা। ক্যারিবীয় পেস অলরাউন্ডার রোমারিও শেফার্ড ও ইংলিশ ব্যাটার টম বেথেলকে পাবে না তারা। পাঞ্জাব নাও পেতে পারে প্রোটিয়া পেসার মার্কো ইয়ানসেনকে।

এদিকে মুম্বাইয়ের ২ প্রোটিয়া ক্রিকেটার রায়ান রিকেলটন ও করবিন বশের আসার সম্ভাবনা কম। ইংলিশ ক্রিকেটার উইল জ্যাকও আসবেন না। গুজরাটের ৪ মূল বিদেশি হলেন ইংল্যান্ডের জস বাটলার, উইন্ডিজের শেফরানে রাদারফোর্ড, দক্ষিণ আফ্রিকার কাগিসু রাবাদা ও জেরাল্ড কোয়েতজে। তাদের মধ্যে বাটলার ও কোয়েতজি আসতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

Shamol Bangla Ads

প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়া সানরাইজার্স হায়দরাবাদের ২ অস্ট্রেলিয়ান প্যাট কামিন্স ও ট্রাভিস হেডের আসার সম্ভাবনা কম। রাজস্থানে জোফরা আর্চারের আসার সম্ভাবনাও কম।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!