ads

সোমবার , ১২ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিয়ের প্ল্যান নাই, তবে প্রেম করছি: জয়া আহসান

শ্যামলবাংলা ডেস্ক
মে ১২, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ

২ বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। পর্দায় বিভিন্ন চরিত্রে নিজেকে ইতোমধ্যে ফুটিয়ে তুলে দর্শকের মন জয় করেছেন তিনি। তার অভিনয়ের সাবলীলতায় মুগ্ধ কোটি দর্শক। সম্প্রতি প্রেম-বিয়ে-সংসার নিয়ে মুখ খুললেন তিনি।

Shamol Bangla Ads

জানা যায়, চলতি মাসের ১৬ তারিখে মুক্তি পাচ্ছে জয়ার নতুন সিনেমা ‘জয়া আর শারমিনের গল্প’। ইতোমধ্যে মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। তাই তো সিনেমার মুক্তিকে সামনে রেখে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন অভিনেত্রী। সেখানেই তিনি প্রেম-বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন। জানালেন, আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই অভিনেত্রীর; তবে প্রেম করছি!

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে জয়া বলেন, সবসময় একটা কথাই বলি, আমি কখনো রোডম্যাপ করে চলি না। যদি কখনো ইচ্ছে হয়, বিয়ে শাদি করেই নিতে পারি। কিন্তু আপাতত এই মুহূর্তে কোনো প্ল্যান নেই।

Shamol Bangla Ads

প্রেম নিয়ে জয়া আহসান বলেন, আমার প্রেমটা দর্শকদের নিয়ে, আমার কাজ নিয়ে। আসলে অনেক আগেই হয়ে গেছে এটা। আমার সিনেমার কাজের সাথে যেটা সত্যিকার অর্থে আমার বড় প্রেম। দর্শক রাগ করুক বা বলুক যে জয়া একঘেয়ে কথা বলে। কিন্তু আমার প্রেম বিয়ে সংসার সবকিছুই ওই অভিনয়ের সাথেই। তিনি আরও বলেন, ‘দর্শকদের কাছে আমার সবসময় কৃতজ্ঞতা, এবং সেটা আন্তরিকভাবে। আমি খুবই সাধারণ একজন মানুষ, আর সেই জায়গা থেকে আপনারা আমাকে একটি জায়গা দিয়েছেন আমাকে ভালোবেসেছেন। সে জন্যই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

উল্লেখ্য, করোনা মহামারির সময় লকডাউনে আটকে থাকা ২ নারীর সম্পর্কের গল্প নিয়ে ‘জয়া আর শারমিনের গল্প’ নির্মাণ করেছেন পিপলু আর খান। শুক্রবার প্রকাশ্যে এসেছে সিনেমার এক মিনিট ১৯ সেকেন্ডের ট্রেলার। সাম্প্রতিক সেই সাক্ষাৎকারে ট্রেলারটি দর্শকদের দেখার আহকান জানান জয়া আহসান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!