ads

সোমবার , ১২ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওদিক থেকে গুলি ছুঁড়লে এদিক থেকে গোলা ছোড়া হবে: মোদি

শ্যামলবাংলা ডেস্ক
মে ১২, ২০২৫ ২:০২ অপরাহ্ণ

পাকিস্তানে ভারতের সাম্প্রতিক সামরিক হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন, পাকিস্তানের প্রতিটি আগ্রাসনের জবাব আরও জোরালোভাবে দিতে হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে ১১ মে রবিবার রাতে ওই তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

ভারতের সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, মোদি সেনাবাহিনীকে বলেন, ‌‘ওহা সে গোলি চলেগি, ইহা সে গোলা চলেগা’— অর্থাৎ, ওদিক থেকে গুলি এলে, এখান থেকে গোলা ছোড়া হবে। পাকিস্তানের পাল্টা হামলার প্রেক্ষাপটে এই বার্তাকে একটি ‘মোড় ঘোরানো সিদ্ধান্ত’ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে, ভারত ‘অপারেশন সিন্দুর’ নামে একটি সামরিক অভিযান চালিয়ে পাকিস্তানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ভারতীয় যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত অস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়। ভারতের দাবি, সীমান্তে গোলাবর্ষণ ও ড্রোন হামলার জবাব দিতেই এ অভিযান পরিচালিত হয়েছে। সরকারি সূত্র জানায়, অপারেশন সিন্দুর এখনো শেষ হয়নি এবং এ অভিযান ভারতের ভবিষ্যত প্রতিক্রিয়ার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

Shamol Bangla Ads

ভারতের বিমানঘাঁটিতে পাকিস্তানের হামলার পর দুই দেশের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি হামলা। পাকিস্তানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। তবে পরিস্থিতি উত্তপ্ত থাকলেও, গত শনিবার দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

কাশ্মির ইস্যুতে ভারতের অবস্থান আবারও স্পষ্ট করা হয়েছে। সরকারি সূত্রগুলো জানায়, এই ইস্যুতে ভারত কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা গ্রহণ করবে না। একমাত্র আলোচনার বিষয় হতে পারে—পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা কাশ্মিরি অঞ্চল ভারতের হাতে ফিরিয়ে দেওয়া।

এদিকে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে কাশ্মির ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আমি আপনাদের সঙ্গে কাজ করব, যদি হাজার বছরের পুরোনো এই বিরোধে কোনও সমাধানে পৌঁছানো সম্ভব হয়।

তবে ভারতের প্রতিক্রিয়া ছিল কঠোর। সরকারি সূত্র জানায়, পাকিস্তানের সঙ্গে কোনও রাজনৈতিক আলোচনা নয়—বর্তমানে শুধু দুই দেশের সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেলস অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) পর্যায়ে যোগাযোগ চালু থাকবে। তাদের ভাষায়, এই মুহূর্তে আলোচনার আর কোনও বিষয় নেই।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!