ads

শনিবার , ১০ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি আরিফ হাসানের কবিতা ‌‘প্রেমের প্রথম পাঠ’

শ্যামলবাংলা ডেস্ক
মে ১০, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ

মানুষ নিজের পক্ষ নিতে ভালোবাসে,
আমি সবসময় তোমার পক্ষই নিয়েছি
ভালোবাসি বলে নিঃশর্তভাবে ক্ষমা করেছি
তোমার সকল ভুল।
আমার অন্তবিহীন প্রেমিক হৃদয়ে
তুমি নেশার চেয়েও বেশি কিছু।

Shamol Bangla Ads

খেয়ালের বশে এই বুকের জমিনে
পরম যত্মে বুনেছো অসংখ্য কষ্টের চারাগাছ।
কষ্ট গাছেরও প্রাণ আছে,
আলো জল পেয়ে বাঁচে।
সকাল-সন্ধ্যায় গাছের গোড়ায় ঢালো
বিরহের নোনাজল।

অনন্ত যৌবনা!
তোমার কাছে শিখেছি প্রেমের প্রথম পাঠ।
জেনেছি, ঘৃণার উল্টো পিঠে ভালোবাসা নেই
আছে সীমাহীন অপমান আর তিরস্কার।

Need Ads
error: কপি হবে না!