নামেই শুধু মানুষ মোরা
স্বভাব পশুর মতো,
সবই অভাব নিজের মাঝে
মানুষে রয় যত!
একটুখানি পেলে ত্রুটি
হই জ্বলন্ত চুলা,
করে ফেলি পুড়িয়ে ছাই
মিল-মহব্বতগুলা!
টগবগানো রক্ত থামে
খুনখারাবি শেষে,
জেলখানাতে হয় বসতি
অপরাধীর বেশে!
মানুষ হয়ে পৃথিবীতে
করি অহংকার,
তাইতো মোদের স্বপ্নগুলো
ভেঙে হয় চুরমার!
(শেরপুর, বাংলাদেশ)
২৩০৩২০২৫




