ads

রবিবার , ৪ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে দুই শিক্ষকের অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মে ৪, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুণ অর রশীদ ও সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকনসহ দুই শিক্ষকের অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। ৪ মে রবিবার দুপুরে উপজেলা গেইটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

নালিতবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা শাখার যুগ্ম মহাসচিব মাহফুজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু সিনা মোহাম্মদ জোবায়ের, রুপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান, নালিতাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক তোলা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ মিয়া প্রমুখ।

এসময় বক্তারা বলেন, উপজেলার তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ তালুকদার ও সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন বিগত সরকারের আমল থেকে নানা অনিয়মের সাথে জড়িত রয়েছেন। তাদের বিরুদ্ধে বিদ্যালয়ের বড় বড় গাছ ও পুরাতন টিনের চাল, পরীক্ষার খাতা, অতিরিক্ত পাঠ্যবই বিক্রি করে টাকা আত্মসাতসহ নানা অভিযোগ রয়েছে।

Shamol Bangla Ads

এসময় তৌহিদুল ইসলাম খোকনকে আওয়ামী দোসর আখ্যা দিয়ে বক্তারা আনীত সকল অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে উপস্থিত সকলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষকদের সাথে যোগাযোগ তারা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা তদন্ত করে কোন প্রমাণ পাননি। মানববন্ধনে উত্থাপিত অভিযোগসমূহ ভিত্তিহীন।

Need Ads
error: কপি হবে না!