ads

মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের নায়িকা সাবিলা নূর

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৯, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ

খবর রটেছিল একদিন শুটিং করে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে সাবিলা নূরকে। কিন্তু না তেমন কোনো ঘটনাই ঘটেনি। যদিও সে সময় সবাই চুপ ছিলেন। তাণ্ডব টিম থেকে অফিসিয়ালি কেউ জানাননি কিছুই।

Shamol Bangla Ads

সাবিলা নূরের বাদ পড়ার খবরের রেশ কাটতে না কাটতে সামনে আসে আরও একটি খবর। এটিও শাকিব খানের সিনেমা থেকে নায়িকার বাদ পড়ার খবর। আন অফিসিয়ালি জানা যায় তান্ডব থেকে বাদ পড়ে নিদ্রা দে নেহা নামে আরও এক নায়িকা। তার বাদ পড়ার কারণ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানোর আগেই তিনি নিজেই জানিয়েছেন এই ছবিতে যুক্ত হওয়ার বিষয়ে। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন খবর হচ্ছে তাণ্ডবের নায়িকা হিসেবে সাবিলা নূর থাকছেন। অফিসিয়ালি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে খবরটি না জানালেও গোপন রাখতে পারেনি। জানা গেছে ঢাকার এফডিসির পর তাণ্ডবের শুটিং হচ্ছে রাজশাহীতে। আর সেখান থেকেই শাকিব খানের সঙ্গে সাবিলা নূরের রোমান্সের একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিটিতে যে শাকিব খানের পাশে সাবিলা নূর বসা তা স্পষ্টই বুঝা যাচ্ছে।

সিনেমাটির মাধ্যমে রূপালি পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন সাবিলা নূর। মানে আয়নাবাজির নাবিলা, ইধিকা পালদের পর এবার ক্যারিয়ারের মোড় ঘুরে যাচ্ছে সাবিলা নূরেরও। সুপারস্টার শাকিব খানের বিপরীতে আগামী ঈদুল আজহায় সিনেমা হল মাতাবেন তিনি। টান টান উত্তেজনা আর অ্যাকশনে ভরপুর ‘তাণ্ডব’-এর মাধ্যমে প্রথমবার দেখা যাবে শাকিব-সাবিলার নয়া ক্যামিস্ট্রি!

Shamol Bangla Ads

সিনেমা সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রিয়তমা, তুফান, বরবাদের পর ‘তাণ্ডব’ দিয়ে বাজিমাৎ করবেন শাকিব খান। ‘তাণ্ডব’ বানাচ্ছেন গ্লোবাল ব্লকবাস্টার ছবি ‘তুফান’-খ্যাত নির্মাতা রায়হান রাফী। তিনি বলেন, নায়িকার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। কদিন পর টিজার আসবে তখন সবাই জানতে পারবেন। কয়েকটি দিন অপেক্ষা করতে হবে।

আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে ‘তাণ্ডব’। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে আলফা আই এসভিএফ এন্টারটেইনমেন্টের ব্যানারে।

Need Ads
error: কপি হবে না!