ads

রবিবার , ২০ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অভিনয়শিল্পী সংঘের নয়া সভাপতি আজাদ আবুল কালাম, সাধারণ অপু

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২০, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ

টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে আবদুল্লাহ রানাকে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম। তিনি পেয়েছেন ৩১০ ভোট। এছাড়া অভিনেতা শাহেদ শরীফ খানকে হারিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু। তিনি পেয়েছেন ৩৩২ ভোট। ১৯ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সকাল ৯টায় শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল ৫টা পর্যন্ত। এরপর ভোটগণনা শেষে রাত ৯টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ।

Shamol Bangla Ads

জানা যায়, ২০২৫-২০২৮ মেয়াদে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজিজুল হাকিম, মো.ইকবাল বাবু ও শামস সুমন। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজাত শিমুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মাসুদ রানা মিঠু, অনুষ্ঠান সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এম এ সালাম সুমন, আইন ও কল্যাণ সম্পাদক পদে জয় পেয়েছেন সূচনা সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মুকুল সিরাজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আর এ রাহুল। এদিকে অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন নূর এ আলম নয়ন ও তানভীর মাসুদ।

এছাড়া কার্যনির্বাহী পরিষদের সাতটি সদস্য পদের বিজয়ীরা হলেন ইমরান হোসেন, জুলফিকার চঞ্চল, শিউলি শিলা, এনায়েতুল্লাহ শিপলু, রাফা মো. নাঈম, রেজাউল রাজু, তুহিন চৌধুরী।

Shamol Bangla Ads

এবারের নির্বাচনে পদসংখ্যা ২১টি, ২জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। ভোটার সংখ্যা ৬৯৯ জন। পরাজিত প্রার্থীরা চাইলে আগামী ২৪ ঘন্টার মধ্যে এই ফলাফলের বিপক্ষে আপিল করতে পারবেন। তারপর চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে ২২ এপ্রিল।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অভিনেতা খায়রুল আলম সবুজ। নির্বাচন কমিশনার হিসেবে সঙ্গে ছিলেন নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। এ ছাড়া আপিল বোর্ডে ছিলেন মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।

Need Ads
error: কপি হবে না!