ads

রবিবার , ১৩ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফিলিস্তিনিদের জন্য প্রতিবাদী গান গাইলেন একঝাঁক শিল্পী

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৩, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চালানো ইসরায়েলর নির্মমতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গানে কণ্ঠ মিলিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা। ‘আকাশে উড়ছে মৃত লাশ’ শিরোনামের গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক জাহিদ নিরব। এতে কণ্ঠ দিয়েছেন কণা, ইমরান, মাহাবি, নিবিড়, তুষার, নাঈম ও জাহিদ নিরব নিজেও। গানটির ভিডিও প্রকাশিত হয়েছে জাহিদ নিরবের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

Shamol Bangla Ads

এ গান প্রসঙ্গে জাহিদ নিরব বলেন, প্রতিবাদের ৩টি ভাষা আছে—একটি হলো নীরবতা, দ্বিতীয়টি শব্দ, আর তৃতীয়টি রক্ত। আমরা শব্দকে বেছে নিয়েছি। এই গান কেবল সংগীত নয়, এটা এক ধরনের আর্তনাদ, এক চিৎকার—নিষ্পাপ শিশুদের, মায়েদের, আর হাজারও নিঃস্ব মানুষের হয়ে। গাজায় প্রতিদিন যখন লাশ পড়ে, তখন আমাদেরও কিছু বলা উচিত। আমরা যুদ্ধ চাই না, চাই না মৃত্যু। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে গলা তো তুলতেই হবে। এই গান সেই সাহসিকতার ছোট্ট প্রকাশ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!