ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাত্রলীগ একটি প্রস্ফুটিত গোলাপের মত, এ সংগঠনটি গড়ে তোলার দায়িত্ব আমার : এ্যাড. শেখ মোঃ নূরুল হক

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৭, ২০১৪ ৫:৪৫ অপরাহ্ণ

 Picture Paikgacha-07.01.2014পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :  বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, এ সংগঠন একটি সুশৃঙ্খল বাহিনী হিসাবে ৬৬ বছরে পদার্পন করেছে। এ সংগঠনটি দলীয় আদর্শের বাইরে কোন চাঁদাবাজী, টেন্ডারবাজীসহ কোন অপকর্মের সাথে সংযুক্ত হলে তাদের কোন ক্ষমা নেই, তাদেরকে কঠোরহস্তে দমন করা হবে, ছাত্রলীগ একটি প্রস্ফুটিত গোলাপের মত গড়ে উঠেছে, আর এই সংগঠনটির ভবিষ্যত গড়ার দায়িত্ব আজ থেকে আমার বলে বলেন খুলনা-৬ আসনের আ’লীগ মনোনিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক।

Shamol Bangla Ads

ছাত্রলীগের ৬৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবকথা বলেন। তিনি আরও বলেন-বিগত ৫ বছরে এ দলটির কোন খোজ কেও নেয়নি, নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন সবাই, কিন্তু ফাঁকি দিয়ে এ সংগঠন চলতে পারে না। তাই তিনি উপজেলার আওয়ামীলীগসহ সকল অঙ্গসংগঠনের পুনঃগঠন করার ইঙ্গিত দেন।  প্রতিমাসে বর্ধিতসভা হতে হবে। দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন আজ দেশে নতুন রাজাকার, আল বদর এগুলো তৈরী হচ্ছে, যার নমুনা গত কয়েকদিনে বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে, এদের প্রতিহত করতে হবে উলে­খ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

ছাত্রলীগের ৬৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম আমিনুর রহমান লিটুর পরিচালনায় র‌্যালী পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে এ্যাড. শেখ মোঃ নূরুল হক কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন-উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রশীদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গাজী রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মলঙ্গী।

Shamol Bangla Ads

বক্তব্য রাখেন- রতন ভদ্র, অবঃ অধ্যক্ষ লূৎফর রহমান, এমপি পুত্র শেখ মনিরুল ইসলাম, আনন্দ মোহন বিশ্বাস, এ্যাড. আবুল হোসেন জোয়াদ্দার, জেলা যুবনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমান, এ্যাড, আব্দুর রশীদ, প্রভাষক ময়নুল ইসলাম, আব্দুর রাজ্জাক সানা, পরেশ মন্ডল, প্রণব কান্তি মন্ডল, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, শেখ জিয়াদুল ইসলাম, এ্যাড. রফিক, জগদীশ চন্দ্র রায়, অখিল কুমার মন্ডল, সঞ্জয় মজুমদার, রাজীব গোলদার, বজলুর রহমান, সাবেক ছাত্রনেতা দিপংকর মন্ডল, উজ্জ্বল সরদার, শফিকুল ইসলাম, শেখ তুহিন, গোলাম রসুল, বিশ্বজিৎ দফাদার, আশরাফুল ইসলাম রাবু, তারক, বিশ্বজিৎ সানা, আল মামুন, রবি, আল ইদ্রিস, টুকু, মধু, মিন্টু, ইমরান, জয়, রোহিত, রায়হান, বাদশা, সুমন, হামিদ, চয়ন, রাজা, তোহিদ, হাবিবুর, বিসমিল­াহ, সৌমিত্র, রথিন প্রমূখ।

Need Ads
error: কপি হবে না!