ads

রবিবার , ৬ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিরোপার দৌড়ে ধাক্কা খেলো বার্সা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৬, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ

ভ্যালেন্সিয়ার কাছে রিয়াল মাদ্রিদের হারের পর বার্সেলোনার সামনে সুযোগ ছিল পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার। তবে সেই সুযোগটা কাজে লাগাতে পারল না কাতালানরা। ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে রিয়াল বেটিসের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে জাভির শিষ্যরা। এতে শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট হারালো বার্সা।

Shamol Bangla Ads

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিকরা। মাত্র ৭ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। ফেরান তোরেসের পাস থেকে নিখুঁত শটে জালের দেখা পান তরুণ মিডফিল্ডার গাভি। কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ১০ মিনিটের ব্যবধানে সমতায় ফেরে রিয়াল বেটিস। আর্জেন্টাইন তারকা সেলসোর পাস থেকে গোল করেন নাটান।

প্রথমার্ধে উভয় দল বেশ কিছু সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি কেউ। দ্বিতীয়ার্ধে বার্সেলোনা দারুণ চাপ সৃষ্টি করে, তবে বেটিস গোলরক্ষক আদ্রিয়ানের দৃঢ়তায় হতাশ হতে হয় ইয়ামাল ও লেভানডস্কিদের। ম্যাচের একেবারে শেষদিকে সহজ এক সুযোগ নষ্ট করেন রবার্ট লেভানডস্কি, যার ফলে জয় বঞ্চিত থেকেই মাঠ ছাড়ে বার্সা।

Shamol Bangla Ads

এই ড্রয়ের ফলে ৩০ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট এখন ৬৭। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

Need Ads
error: কপি হবে না!