আইকনিক ফুটবল তারকা ডেভিড ব্যকহাম ৫০ পূর্ণ করতে যাচ্ছেন। যদিও ব্যকহমের জন্মদিন ২ মে, সেটি আসতে আরো এক মাস বাকি। তার আগেই মায়ামিতে বিশাল এক পার্টি দিয়ে ‘হাফ সেঞ্চুরি’ উদ্যাপনের প্রাক্-প্রস্তুতি সারলেন ইংলিশ কিংবদন্তি। চমৎকার ও আভিজাত্যপূর্ণ এই পার্টির আয়োজন করেছিলেন বেকহামের স্ত্রী ভিক্টোরিয়া ব্যকহাম ।
পার্টিতে ক্রীড়া ও বিনোদন জগতের অনেক তারকা উপস্থিত ছিলেন। যার মধ্যে ছিল লিওনেল মেসি এবং তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। সোমবার সেই পার্টিতে যাওয়ার আগে রোকুজ্জো নিজেদের সাজপোশাকসহ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। ছবিতে আন্তোনেল্লা রোকুজ্জোর পরনে সবুজ রঙের একটি বডিকন পোশাক। লিওনেল মেসি ডার্ক স্যুটে শোভিত। বাঁ হাত দিয়ে বুকের কাছে টেনে ধরেছেন রোকুজ্জোকে। যেন মনে হচ্ছে দক্ষ এক প্রেমিক মেসি।

মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে মায়ামির সহমালিক বেকহামের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠে। পার্টিতে উপস্থিত অন্যান্য ইন্টার মায়ামি খেলোয়াড়দের মধ্যে ছিলেন লুইস সুয়ারেজ, জর্ডি আলবা এবং সার্জিও বুসকেতস।




