ads

বুধবার , ২৬ মার্চ ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার
মার্চ ২৬, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ

শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ মার্চ বুধবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে সূর্যোদয়ের সাথে সাথে শেরপুরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

Shamol Bangla Ads

পরে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, শেরপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ রাজীব-উল-আহসানসহ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, সিভিল সার্জন অফিস, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল সাড়ে ৮ টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

একইদিন সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। ওইসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Need Ads
error: কপি হবে না!