ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ায় ইসলামী ব্যাংকের নতুন ভবন উদ্বোধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৭, ২০১৪ ২:১৫ অপরাহ্ণ
কলারোয়ায় ইসলামী ব্যাংকের নতুন ভবন উদ্বোধন

আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ায় ইসলামী ব্যাংকের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে কলারোয়া বাসস্ট্যান্ডস্থ নতুন ত্রিতল ভবন উদ্বোধন উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাংসদ বিএম নজরুল ইসলাম। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা আব্দুল বারি। ইসলামী ব্যাংকের এ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও কলারোয়া শাখার ব্যবস্থাপক মুহা. হাফিজুর রহমারে সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী, সোনালী ব্যাংকের আব্দুর রাজ্জাক, পল্লী বিদ্যুতের ডিজিএম কামরুল ইসলাম গোলাদার, অধ্যক্ষ মাও. আব্দুস সালাম কাশেমী, অধ্যাপক আব্দুল মজিদ, প্রফেসর আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ ইউনুস আলী, ব্যবসায়ী মফিজুর রহমান, মিজানুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, ব্যাংকের ম্যানেজার অপারেশন আবিদুর রহমান, ব্যাংকার হাবিবুর রহমান, বাবর আলী, মাসুদ বিল্যাহ সহ অনেকে। পরে ব্যাংকের প্রবেশমুখে ফিতা কেটে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম। সোমবার থেকেই ইসলামী ব্যাংকের কলারোয়া বাসস্ট্যান্ডস্থ নতুন ভবনে কার্যক্রম শুরু হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!