ads

বুধবার , ১৯ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগামী বাজেটের আকার অহেতুক বড় করবো না : অর্থ উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৯, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজেটে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, শিশুদের শিক্ষাসহ নানা বিষয় আসছে। আমরা বলেছি আগামী বছরের বাজেটটা বাস্তবমুখী করবো। বাজেটের আকার অহেতুক বড় করবো না। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আকারও খুব একটা বড় হবে না। কিন্তু আমরা কতগুলো বিষয় যেমন মূল্যস্ফীতিটা কমাবো, একই সঙ্গে আমরা আয় যাতে বাড়ে এবং বেসরকারি খাতে যাতে কর্মসংস্থানের প্রসার ঘটে সেটা আমরা চেষ্টা করবো।

Shamol Bangla Ads

১৯ মার্চ বুধবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট নিয়ে গণমাধ্যম প্রতিনিধি সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, বাজেটের ইমপেক্টটা কী হয়, সেটা আগেতো বেশির ভাগ বলে দেওয়া হতো। আমরা এটা এটা করবো। এবার আমরা সেসব বিষয়ে নজর রাখবো। এ ছাড়া বাজেট বক্তৃতা ২০০ থেকে ৩০০ পৃষ্ঠা হয়। এবার আমি বলেছি ৫০ থেকে ৬০ পৃষ্ঠার বেশি বড় হওয়ার দরকার নেই৷ বাজেট সংক্ষিপ্ত হবে।

Shamol Bangla Ads

এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মূল কথা হলো আমাদের প্রস্তুতি। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রস্তুতিটা নেবো। বাংলাদেশ যদি পদক্ষেপ না নেয়, তাহলে অন্যান্য দেশ যেমন ভুটান ও আফ্রিকার কয়েকটি দেশ বলেছে বাংলাদেশ করলে আমরা সঙ্গে থাকবো। তাই আমরা প্রস্তুতিটা নেবো। আমরা ২০২৬ সালে যদি সময় মতো না পারি তাহলে…।

সামাজিক নিরাপত্তার পরিমাণ বাড়াবেন কিনা জানতে চাইলে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সামাজিক নিরাপত্তা খাতে কিছু বাড়াবো। আর কয়েক লাখ লোক আছে আনডিজার্ভ সেগুলো যদি কমিউনিটিতে আনতে হয় তাহলে আনবো। তবে সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও আইটি খাতে বরাদ্দ কমবে না বাড়াবে।

Need Ads
error: কপি হবে না!