শ্যামলবাংলা ডেস্ক : সারাদেশে নির্বাচনী সহিংসতায় অন্তত: ১৮ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে শতাধিক। নিহতদের মধ্যে দিনাজপুরে ৩ জন, রংপুরের পীরগাছায় ২ জন, নীলফামারীতে ২ জন, ফেনীর সোনাগাজীতে ২ জন, লক্ষীপুরে ১ জন, যশোরের মনিরামপুরে ১জন, নওগাঁয় ১জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, লালমনিরহাটে ১ জন রয়েছে। এদের মধ্যে জামায়াত-শিবির, যুবদল, ছাত্রদলসহ একজন আনসার সদস্য রয়েছেন। অন্যদিকে সন্ধ্যায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড: ওসমান ফারুক এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন নির্বাচনে আইনশৃংখলা বাহিনীর হাতে সারাদেশে ২১ জন কর্মী নিহত হয়েছে।
এদিকে নির্বাচনকে ঘিরে সারাদেশে ছড়িয়ে পড়েছে সহিসংতা। জালভোট, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া ও সমর্থক-কর্মী ও ভোটারদের বাধাদানের অভিযোগ তুলে ১৩ জেলার ১৫ প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।




