ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কৃষকরা ব্যস্ত বীজতলা তৈরীতে : নন্দীগ্রামে আগাম বোরো ধান আবাদের প্রস্তুতি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৭, ২০১৪ ১:০৯ পূর্বাহ্ণ

06-01-14  News Pictur nandigram BOGRAমো.সুজন রানা, নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এবার বেশ আগে ভাগেই কৃষকরা বোরো আবাদে প্রস্তুতি নিতে শুরু করেছে। উপজেলার প্রতিটি গ্রাম অঞ্চলে আমন ধান কাটা শেষ হয়েছে। ইতি মধ্যে বহু কৃষক জমিতে বোরো আবাদের জন্য বীজতলা তৈরীর কাজও শুরু করেছে । অনেক কৃষক পাওয়ার টিলারের সাহায্যে বোরো চাষ শুরু করেছে নিচু জমিতে। কিন্তু বোরো আবাদকে সামনে রেখে কৃষকদের দুঃচিন্তা- দুঃভাবনা আর হতাশার অনন্ত নেই। বোরো আবাদ ব্যায় বহুল এআবাদ নির্ভর করে সেচ ও সময় মত সার দেওয়ার উপর। কিন্তু গত বছরে বোরো আবাদ করতে গিয়ে কৃষকরা বাম্পার ফলন পেয়েও ধানের ন্যায্য মূল্য না পেয়ে লোকশান গুনতে হয়েছে ।
দলগাছা গ্রামের আর্দশ কৃষক আলহাজ্ব মোখলেছার রহমান জানান, বাজারে নকল ভেজাল সার ও  নিম্ন মানের কীটনাশকের ছড়াছড়ি। বাজারে ইউরিয়া সারের সংকট দেখা দিয়েছে। আমরা সাঠিক সময়ে জামিতে সার প্রয়োগ করতে পারব কি না তা নিয়ে চরম উদ্বেগ ও উৎকন্ঠায় আছি। এবারে আমন ধানের ফলন ভাল হয়েছে। দামও ভালো পেয়েছি। ঘন কুয়াশার হাত থেকে রক্ষা পেতে এবং বোরো আবাদে  ভালো ফলন পাওয়ার আশায় কৃষকেরা চারা তৈরী কাজটি আগাম সেরে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। শীতের শুরুতেই শৈত্যপ্রবাহ দেখা দেওয়ায় কৃষকরা শংকিত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!