ads

বুধবার , ৫ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৫টি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য

স্টাফ রিপোর্টার
মার্চ ৫, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ

শেরপুরে নিম্ন আয়ের মানুষের জন্য সুবিধা নিশ্চিত করতে সারা দেশের ন্যায় শেরপুরেও শুরু হয়েছে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি। ৫ মার্চ বুধবার থেকে শহরের ৫টি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়।

Shamol Bangla Ads

নির্বাচিত স্থানগুলো হলো শহরের অষ্টমীতলা মোড়, বটতলা শেরপুর পৌরসভার সামনে, জেলখানা মোড়, গৌরীপুর জামুর দোকান মোড় ও ঢাকলহাটি মসজিদের সামনে।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান, পবিত্র রমজান উপলক্ষে বুধবার বেলা ১১টা হতে শেরপুর শহরের ৫ টি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় হচ্ছে। প্রতি ট্রাকে ৪শ জনের পণ্য থাকবে। প্রতিটি প্যাকেজে থাকবে চিনি ১ কেজি, ছোলা ১ কেজি, মসুর ডাল ২ কেজি এবং সয়াবিন তেল ২ লিটার এবং প্রতি প্যাকেজের মূল্য ৪৫০ টাকা।

Shamol Bangla Ads

তিনি আরও জানান, এ কার্যক্রম শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত চলমান থাকবে। জেলা সদরের এই ট্রাকসেল কার্যক্রমের আওতায় যেকোনো ব্যক্তি পণ্য ক্রয় করতে পারবেন। এ কার্যক্রমের পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিসিবি কার্ডধারীদের নিকট পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!